আজকে
সুশান্ত সেন
আজকের কবিতা একটা খেকশিয়াল
খ্যাঁক করে ধরা মুরগি
তেল চাই যে তেল
ধর্ম নাকি যীশু
যিনি প্রচার করেছিলেন ভালোবাসা
ধর্ম এখন খেকশিয়াল
আজকের কবিতায় একটা উন্মত্ততা
আজকের কবিতায় একটা বিবমিষা
আজকের কবিতায় একটা চাকা
সাদা চামড়া ঘোরাচ্ছে
সাদা চামড়া পরা লোকটা এখন খেকশিয়াল

