কবিতাঃ ভয় -কোহিনূর মিত্র

আমার ভয় করছে
স্বপ্নের মধ্যে কারা বসে আছে
মুখ নেই,হাত বাড়িয়ে দিচ্ছে
ঠিক কী জানি না
অন্ধকারের মতো
উচ্চতা থেকে পড়ে যেতে যেতে
দেখছি আমার পাশে
কোনো অনন্ত ঈগল
শ্বাসরুদ্ধ উড়ান জমিয়েছে
আমার ভয় করছে
কিছু হারিয়ে ফেলবার আগে
নিজেকেই খুঁজে পাব না
বিকারকে মন ভেবে
অনাত্মীয় পথে পড়ে থাকতে হবে

একদিন
অন্ধকারের বৃত্ত নিয়ে
যে পাড়ি দিয়েছিলাম
আজ সে আমাকেই মেখে ফেলছে
ধোঁয়ায় মতো মিলিয়ে ফেলছে

অথচ এখনও আকাশে সূর্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *