কবিতাঃ নারী – অভিজিৎ দত্ত

নারী
অভিজিৎ দত্ত

যুগ,যুগ ধরে নারী
তোমার থেকেই সৃষ্টি সবারি
অথচ সেই তোমাকেই কিনা
আমরা অবহেলা করি।

নারী তুমি অনেকবারই পুরুষদের
দ্বারা হয়েছো লান্ছিতা, ধর্ষিতা।
পুরুষ শাসিত সমাজে
তুমি পাও নি প্রকৃত মর্যাদা।

জননী,জায়া ,ভগ্নী
কতরূপে এসেছো
আমাদের কাছে।
তবুও তোমার প্রকৃত মূল্য
পেয়েছো কী
পুরুষ শাসিত সমাজে?

নারী তোমরা আছো বলেই
সংসার টিকে আছে
তোমাদের ছাড়া সংসারের
কোন মূল্য কী রয়েছে?

এখন নারী আর নয় অবলা
সে আজ হয়েছে সবলা।
তবুও পুরুষশাসিত সমাজে
যতদিন না আসছে মানসিকতার বদল
নারী যতই উন্নতি করুক
পাবে না তার সুফল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *