কবিতাঃ রাঙা আলো সময় – ভারতী বন্দ্যোপাধ্যায়

রাঙা আলো সময়
ভারতী বন্দ্যোপাধ্যায়

আমার বুকের মধ্যে টর্চ ফেললে
সেখানে টিপটিপ করছে সেই রাঙা আলো
সারা জীবনের ক্ষোভ অভিমান
অবসানের রঙে রাঙা
সেখানে সেরা কৈশোর অনন্ত যৌবন
আর নুব্জ বার্ধক্য,
মায়াবিনী নিশীথিনির নিঃশ্বাস জমে যায়
শেষ আদরের জলে
পায়ের তলার মাটি কুরে খায়
উইপোকা পিরিপোকার দল
তোমাকে দেখবে বলে
ভালো মানুষের মতো মুখ করে
,দাঁড়িয়ে থাকে সুখ,
#
আমাদের সানির্বন্ধ অনুরোধে
আকাশে মেঘ জমে বৃষ্টি পড়ে
বৃষ্টি পড়ে প্রেম প্রেম খেলায় মত্ত
ধানক্ষেতের শরীরে, আর
হঠাৎ থেমে যাওয়ার সময়ের
ব্যস্ত শিরদাঁড়ায়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *