কবিতাঃ ভালোবাসার দাগ – শিখা কর্মকার

ভালোবাসার দাগ
শিখা কর্মকার

বৃত্তের ভেতরে ফিরে দেখতে গিয়ে বুঝি, বাষ্প হয়ে উড়ে গেছে
কত যে বছর, পড়ে আছে এক কোণে জামের গন্ধ মাখা
আহত সন্ধে এক। অন্ধকার ঘন হয়ে এলে দেখি ,কি জানি কি
খুঁজে ফেরে অন্ধ জোনাকির দল। তোমার নিঃশ্বাসের শব্দে শান্ত
হয়ে আসতে থাকে উড়নচণ্ডী বৃষ্টি, পায়ের কাছে বেড়াল হয়ে বসে
নরম বাতাস, আর দুর্যোগ মাথায় নিয়ে উড়ে যায় ঝড়ের রাতপাখী।

আজ এখন বালুচরে আর কেউ অপেক্ষায় নেই, তবুও নদীতে
বান আসে কত যুগ পরে, ভেসে যায় খরা-পোড়া খামারবাড়ির
কোদাল-কুড়ুল-ঝুড়ি-কাস্তের বাঁট, চোখ না ফোটা ছানাসহ
প্রিয় প্যাঁচাটির বাসা, সজীব হয়ে ওঠে লুতে কুঁকড়ে যাওয়া
কচি অঙ্কুরের ক্ষেত ।এই ঝাপসা রাতে লক্ষ্য করলে চোখে পড়ে
তোমার প্রিয় করতলে আজন্মের ভালোবাসার সুনিবিড় দাগ।

One thought on “কবিতাঃ ভালোবাসার দাগ – শিখা কর্মকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *