কবিতাঃ জ্বর – সমর সুর

জ্বর / সমর সুর

প্রতিদিন জ্বর আসে
জানালা দিয়ে দেখি থরথর করে কাঁপছে কামনির গাছ
ফুল ঝরে পড়ে শোর্কাত বিছানায়।
এক ফালি কাটা কুমড়ো মতো চাঁদ আজ উঁকি দিচ্ছে
মেঘের আড়ালে।
এসো না যাবার আগে দুএকদান দাবা খেলি তোমার সঙ্গে।
প্রতিদিন জ্বর আসে
সবাই ভাল আছে শুধু কামনিগাছটি থরথর করে কাঁপে হাওয়ায়
জানালা দিয়ে উঁকি মেরে দেখি আজও খান্ডববন
পুড়ে যাচ্ছে গভীর চক্রান্তে।

2 thoughts on “কবিতাঃ জ্বর – সমর সুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *