দু’টি কবিতা : মাসুদুল হক (বাংলাদেশ)

দু’টি কবিতা
মাসুদুল হক


১.ভাগের দেশ

পাড়ার ভেতর দেশ;একটা পাড়া ভাগ হয়েছে
এক দিকে তার ভারত, অন্য দিকে বাংলাদেশ

মসজিদ গেল ভারতে, মন্দির এলো বাংলাতে
দু’দেশ কিন্তু এক হয়ে যায়
আজান, উলু, সন্ধ্যাতে

পাড়ার মানুষ ভাগ বোঝে না
দু’দেশ ছুঁয়ে দেখতে চায়
উমা যদি বাংলা আসে, মনি তাতে ভারত যায়

দু’মুখ নিয়ে একটা পাড়া;দু’ভাগ জুড়ে আছে বেশ
এক মুখে তার আছে ভারত, অন্য মুখে বাংলাদেশ


২.প্রশ্ন

পাহাড়গুলো গ্রাস হচ্ছে ;
পাথরগুলো লুট হচ্ছে
পাহাড়গুলো রাস্তায় নেমে
শূণ্য বুকে একলা কাঁদে

স্রোতের জলে গা-ভাসিয়ে
পাথরগুলো ভাসতে ভাসতে
ঘরে ফেরার স্বপ্ন স্বপ্ন দেখে

পাহাড়। পাথর। জলের ধারা
দূর আকাশে চিত্রা তারা
এসব কিছু হারিয়ে গেলে
মানুষ কী আর স্বস্তি পাবে!

মানুষ তখন কোথায় গিয়ে
পাহাড়, নদী, আকাশ ছোঁবে?



7 thoughts on “দু’টি কবিতা : মাসুদুল হক (বাংলাদেশ)

  1. আজন্ম হৃদয় মোচড় দেয়া কথা। অসাধারণ কবির বিশ্বাস ও মানসিকতা। কবি, অভিনন্দন গ্রহণ করুন।

  2. খুবই আন্তরিক কবিতা। ভাল লেগেছে।

  3. দুই বাংলার বহু মানুষের মনের কথা প্রঘম কবিতা। দ্বিতীয় কবিতা আমার পছন্দের কথা বলে। আমি আমার বাড়ির মেঝে এখনো সিমেন্টের রেখেছি। নির্বিচারে পাহাড় ধ্বংস করে সাধারণ মানুষকেও প্রাসাদে থাকতে হবে কেন?

  4. অসাধারণ ভাবনার বহিঃপ্রকাশ….
    স্যারের জন্য শুভ কামনা।

  5. অসাধারণ লেখা। নিজেরা এই যন্ত্রনা না পেলেও বাবা মায়ের কষ্ট বুকে নিয়ে বেড়াই আমরা অনেকেই।
    খুব ভালো লাগলো।

  6. অসাধারন কবিতা দুটি হৃদয় স্পর্শ করে মস্তিষ্কে তীরের মত বেঁধে। অভিনন্দন ও শুভেচ্ছা কবিকে।

Leave a Reply to Krittika Bhaumik Cancel reply

Your email address will not be published. Required fields are marked *