আগুনের জামা
গৌতম কুমার গুপ্ত
আগুনের জামা পরে এসেছি।
কিঞ্চিৎ রাখি নি ভয়। ছকরা বকরা অথবা ক্রসড চেকে ক্রোধ নির্মিত শ্মশ্রু গজালো।
উগ্র লকলকে ফেনা তুলি মারছে দাউদাউ ছোবলে।
এটাই আমার পৃষ্ঠাজাত সশস্ত্র সওগাত।
নীল লাল হলুদ সবুজে সাহস নির্মিত ত্রাণ।
ক্রমশঃ
পোড়া ছাইয়ের ভেতরে ফুরিয়ে যাচ্ছে আগুন।

