কবিতাঃ ঢেউ ভেঙে দেয়-স্বপন নাথ

বারবার বাড়ি ফিরে আসি
শরণার্থী সমীক্ষায় উঠোনে দাঁড়াই ।

দেওয়ালের কার্ণিশভাঙা বালি
মৃতের কঙ্কালের মতো পায়ে ঠেকে কবর চেনায়!

আঁতকে উঠি। অস্থি রাখবো কোথায় ?
জীবীজ ভূত নামাই।
দু পা কুহক পেরিয়ে ডিঙোলে কেঁচোসার
পুরনো আমসরের কয়লা ক্লোরোফিল শিয়র ছোঁয়

জন্মভিটের বাস্তুদেবতা ঢেউ ভেঙে দেয় – – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *