কবিতাঃ একদিন- কাজল রায়

সমুদ্রের সব ঢেউ ফিরে আসতে পারে না
মন খারাপ করে বসে থাকে স্নেহ নুড়ি পাথর
কেউ যদি না আসে ফিরে বৃথা নয় জীবন
শিশুশিক্ষালয়ের সাবুদি সারাটা জীবন
সাদা শাড়িতে বৈধব্য পালন করে গেলেন
ফেলে আসা পথে স্ববিরোধ বৈভব সবই থাকে
অপেক্ষা না করে সযত্নে রেখে দাও হৃদয়ের ক্ষত
একদিন ঠিক ঢেউ এসে ছুঁয়ে দেবে স্নেহের পরশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *