কবিতাঃ বিভ্রান্ত পথিক – মফিদা আকবর (বাংলাদেশ)

বিভ্রান্ত পথিক
মফিদা আকবর

চলেছি অদ্ভুত এক শব্দহীন শহরে।
মনে হয় ডুবে যাচ্ছি অতল গহ্বরে,
উদ্দেশ্যহীন যাত্রায় একাই আমি যাত্রী
ট্রেনের নির্জন কামরায় বসে থাকি।
গহীন আঁধারে ট্রেন ছুটে চলে – – –
বুকের ভেতর খামচে ধরে থাকে
আমি কি কখনো কারো ছিলাম ?
অথবা কেউ ছিলো কি আমার ?
অদ্ভুত সব প্রশ্নগুলো মনের মাঝে
জোঁকের মত কামড়ে থাকে।
অবশেষে অচেনা এক পৃথিবীতে
ট্রেনটি অাবারো থেমে যায় ধীরে ধীরে – – –
অচেনা যবুথবু লোকগুলো নেমে যায়
সাদা কাফনের মতো সেলাইবিহীন বস্ত্রগুলো
ওঁদের শরীরে আবরণ হয়ে লেপ্টে থাকে।
এ সময় যে যার মত মাথা নীচু করে
ধীর পায়ে হেঁটে যায় ওঁরা কেমন করে।
অবাক হয়ে চেয়ে থাকি ওঁদের পানে।
ওঁদের সাথে দলভুক্ত হলাম কেমন করে?
মনে হয় ওঁরা বোধহীন, উদ্ভ্রান্ত।
এ কোথায় এলাম? নিজেই বিভ্রান্ত।

One thought on “কবিতাঃ বিভ্রান্ত পথিক – মফিদা আকবর (বাংলাদেশ)

Leave a Reply to Cheapest eBooks Store Cancel reply

Your email address will not be published. Required fields are marked *