তুমি এলে
রাজেশ কান্তি দাশ
তুমি এলেই বসন্ত হয়
না এলে মন খারাপের কৃষ্ণদুপুর।
ফুলগুলো ফুটেও ফুটে না, যেন আফোটা থাকে
পৃথিবীর পিঠে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে, বয়ে নিয়ে তোমার অমিয় সুর।
কনকনে শীতে মেঘাচ্ছন্ন কুয়াশা ভেদ করে জেগে উঠে সূর্য,
তবু সকাল, বহুদূর।
তুমি এলেই বৃষ্টি, ধুয়ে নেয় সব পাপতাপ
আষাঢ় নামে মাঠে কদম ফুটা শ্রাবণের দিনে
জলে ভাসে জল-বরষার নৌকো, থাকে না কেউ মাতৃহীনে।

