কবিতাঃ নবীন বরণ – পৌলমী চক্রবর্তী (কলকাতা)

নবীন বরণ
পৌলমী চক্রবর্তী

আবার বিদায় দিতে হবে তারে-
বসন্তের শেষ রাতে,
নতুন এসে দাঁড়াবে যে ক্ষণে-
নতুন সময় সাথে।
যাবার বেলায় স্মৃতি বিনিময়
কি_ যেনো গেলাম ফেলে!
খুঁজে দেখি তারে, পিছন ফিরে
সময় চলেছে বয়ে!
দুঃখ- সুখের জলছবি আঁকি
মনেতে নীরব গাঁথা
বিদায় বেলা বেয়ে চলে যায়
সাজিয়ে বরণ ডালা।।

3 thoughts on “কবিতাঃ নবীন বরণ – পৌলমী চক্রবর্তী (কলকাতা)

  1. খুব ভালো লাগল,
    নবীন আগমনের মতো লেখিকার প্রয়াস
    শত ধারায় শতায়ু হোক
    বিদায় যেনো কখনো না আসে…………………..

Leave a Reply to Manas Chakrabarti Cancel reply

Your email address will not be published. Required fields are marked *