কবিতাঃ যা এখন নেই – পার্থ রায়

যা এখন নেই
পার্থ রায়

এই মুহূর্তে তোমাকে দেবার মতো
আমার কাছে কোন আকাশ
নদী
চাঁদ
সূর্য নেই,
নেই কোন বনবীথি-
অথবা অপেক্ষার রাত-
নিদেনপক্ষে একটা তাজা দুপুর-
পেলাম না তেমন কিছুও
বড় দীর্ঘ এই নেইয়ের তালিকা;
তবু-
হেঁটে যাওয়া যেত হাতে হাত রেখে
ধুলো স্বেদে মাখা কিছু পথ,
আসলে-
ঝোলা উপুড় করেও শব্দ খুঁজে পাচ্ছি না,
বিস্মৃত হয়েছি-
কিভাবে ভূমিকা লিখেছিলাম
তারপর তটরেখা ধরে অতল গহীনে হারিয়েছি,
অগত্যা-
তোমার কপোল, ওষ্ঠ আর থুতনিতে তামাদি হোক
আমার পূর্বজন্মের নির্মাণ সৌধ।

4 thoughts on “কবিতাঃ যা এখন নেই – পার্থ রায়

  1. সত্যি হেঁটে যাওয়া যেত।
    ধন্যবাদ কবি।

  2. শুধু হাত ধরে হেঁটে যাওয়া। সেটাও কি কম পাওয়া!! দারুণ লাগলো।

Leave a Reply to Krittika Bhaumik Cancel reply

Your email address will not be published. Required fields are marked *