কবিতাঃ হীরালাল – শুভাশীষ দত্ত

হীরালাল
শুভাশীষ দত্ত

একদিন উড়ে চলে যাবো – ফুড়ুৎ – সব্বাইকে ছেড়ে ;
যারা জল দিত, ছোলামটর দিত, যারা সামাজিক বাচ্চাকে
কোলে ক’রে এনে বলত – ‘হীরালাল, একটা গান গাও তো !’
সেইসব কৃপা করুণার অবতারদের ছেড়ে চ’লে যাবো
অসভ্য বনে।

কিন্তু নাছোড় শলাকাগুলো পথ আটকে দেয় ;
ডানা ছড়াবার পথ, একটু আকাশ, ওরা কিছুতেই
বাকি রাখেনি আমার জন্য।
দাঁত নখ চেপেও আমি পাই না – ওই যে ওই দূরের
নীলিমা আর মেঘ – আমি পাই না ;
শলাকার গায়ে যত‌ই লাগে শরতের হাওয়া,
মনে হয় এই দানাপানি যাক ! এই তালাচাবি ছাই !
আমি হীরালাল, এসেছি ডানার শিল্পে
আকাশের ধারাভাষ্য বদলে দিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *