নামহীন সম্পর্ক
রীতা আক্তার
কয়েকটি শব্দ
নামহীন অবয়বে আবদ্ধ।
নিঃশ্চুপ আঁধার পেরিয়ে
পরিযায়ী সময় যাচ্ছে চলে।
কখনো গুমোট পরিবেশ
কখনো অচেনা পথের শেষ।
গল্পেরা ডানা মেলে নীলাকাশে।
কবিতারা দেয় ফাঁকি।
অযাচিত স্বপ্নের ভিড়ে
নামহীন সম্পর্কের ছুটি।
কেউ চলে ভালোবেসে
কেউ দেয় ফাঁকি।
চেনা শব্দের ভিড়ে
চেনা মানুষ যায় হারিয়ে।
প্রতিশোধ নেয়া হয় না আর
ক্ষমা করার রইলো না পথ বাকি।
তবুও মানুষ নিরব থাকে
কেউ ঠকে কেউবা ঠকায়।
অচেনা শব্দের হয় ছুটি
পরিযায়ী সময় খুঁজে ফিরে
একাকী দিন রাত্রি।


ভাল লাগল কবিতাটি।