সময় ও সুযোগ
কেতকী বসু
উদ্দেশ্য হীন প্রকৃতির ধারা বুঝতে পারলে কিছু দাবি উঠে আসে
নিন্দনীয় অখুশিরা ধরা পড়ে বাক্স বন্দি ক্যামেরায়
যল্পনার হিমশিতল বাহাদুরিরা প্রাণ পেয়ে
নতুন ভাবে বেঁচে উঠতে চায় তাদের মত করে
অপ্রয়োজনীয় গুরুত্ব গুলো ফিরে এলে
নিভে যাওয়া আগুন তখনও জ্বলতে থাকে
সামলে নেওয়া দুরন্ত হওয়ার সাথে ভাব করে।
পারস্পরিক বোঝাপড়া নিয়ে কথা উঠলে
সবই চাপা পড়ে কালের নিয়মে
অসংখ্য অসঙ্গতি নিয়ে প্রশ্ন উঠলে
বাদ থেকে যায় ব্যক্তির ব্যক্তিগত প্রসঙ্গ
সৃষ্টির রূপ তখন বদল হয় এক রূপ থেকে অন্য রূপে।


Bah