কবিতাঃ ‘ভালো আছো?’-একটি মানবিক প্রশ্ন- দেবযানী ভট্টাচার্য

‘ভালো আছো ?’ প্রশ্নের মধ্যে লুকিয়ে থাকা উদ্বেগ আর ভালোবাসা ছুঁয়ে যায় হৃদয়ের গোপন।
‘ভালো আছো?’ প্রশ্নের আড়ালে লুকিয়ে থাকে খুব অন্তরের পরশ,
যতটা আড়ালে লুকিয়ে থাকে মায়ের মমত্ব, পিতার স্নেহ।
পৃথিবীর প্রতিটি হৃদয় মন পেতে রাখে এই ঐকান্তিক প্রশ্নের কাছে,
এঁকে দেয় সমস্ত অসুখের পাশে একটি শীতল হাতের স্পর্শের মতো নিরাময় সুখ ।
আমাদের ফুরিয়ে যাওয়া ভালো থাকা জুড়ে বসন্ত কাল বেঁচে ওঠে ‘ভালো আছো ?’ প্রশ্নের পরশে।

অথচ এই একটি প্রশ্নের অভাবে
শুকিয়ে গেল কত সম্পর্ক !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *