কবিতাঃ শীতকথা – সুবোধ দে

শীতকথা  

শীতকথা। তোমার কথা বলি বসন্তপাতায়।
ঝরে গিয়ে আছে।
মনে হয় নেই,  ওই রিক্তশাখায়।
নেই সময় তোমার আমার। 

দূর থেকে দেখে মনে হয়, ছিল না কোনোদিন।
অমিলেও আছে অনেক মিল।
চেয়ে থাকা সদ্যফোটা চোখ।
যোগ্য হয় ভালোবাসার অমোঘ টানে। 

2 thoughts on “কবিতাঃ শীতকথা – সুবোধ দে

Leave a Reply to PRABIR GANGULY Cancel reply

Your email address will not be published. Required fields are marked *