কবিতাঃ চলো না ভুইল্যা যাই – মধুপর্ণা রায়

চলো না ভুইল্যা যাই

হ্যাঁ গা, শুনছি নাকি 
আবার কি সব হোলো?
হয় নাই তেমন কিসুই….
নির্ভয়া আবার ম ‘ লো।

শুনছি নাকি, মনীষা গপ্পে
হচ্ছে কাতর, কিছু লোকে?
দুনিয়াদারি ছাইরা দিয়া,
কাঁদছে মৃত্যু শোকে!

আরে, ছুটকো ছাটকা গপ্পো এমন
দেদার ঘটে রোজই –
ছুটকো পাপের সাজা হয় না,
জানেন উজির কাজী।

এখন প্রিয়াঙ্কা, তখন আসিফা
ফারাক নেই তো কাজে –
মরণ কালে, দুই মাইয়া-ই,
একই ভাবে সাজে।

কেউ বা মরে রাজধানী তে, 
নগ্ম শরীর লয়ে –
কেউ বা মরে যন্ত্রণাতে,
হাড্ডি ভাঙ্গা সয়ে। 

ঈদের চাঁদে, পুজোর গন্ধে 
শুধু আনন্দ করো ভাই —
ছুটকো পাপের সইত্য গপ্পো
চলো না ভুইল্যা যাই।

11 thoughts on “কবিতাঃ চলো না ভুইল্যা যাই – মধুপর্ণা রায়

  1. সত্যিই সব আমরা কেমন ভুলে যাই!!!!!
    খুব ভালো লাগলো।

  2. দারুণ ছড়াটি।খুব ভাল লাগল।

  3. বাহ্। সুন্দর লেখা, আসলে বিশেষ বিশেষ সময়ে জিভ্ কেটে যায়। প্রতিবাদ ঝড় হয়ে ওঠে না।

  4. ঠিকই ,সমস্ত মর্মান্তিক ঘটনা আমরা দুদিন পরে ভুলে যাই। যে কোনো অবস্থায় উৎসব, পান ভোজন,ভ্রমণ আর কেনা কাটা,নেয়া নেয়া চলতেই থাকে। এ কোন ভারতবর্ষে আছি ভাবলে বুকে মধ্যে এক অসহায় রাগ দলা পাকিয়ে ওঠে। কবিতাটি আমাদের বিবেকের গায়ে এক চিমটি। অসাড় হয়ে যায় তো মাঝ মাঝে।

  5. ইস্ কী নিষ্ঠুর আমরা, আমাদের সমাজ। এক রাত পেরোলেই নিজ নিজ আহার বিহারে এসব ভয়ংকর ঘটনা গুলো ভুলে যাই। কারণ আমরা কিছু করিনা, পারিওনা। আমরা সবাই এরকম হলে সমাজ তো আবার জঙ্গলের রূপ নেবে। এ কবিতা এক এক করে অনেক কিছু মনে করিয়ে দেয়। লেখকের কলম চলুক অবাধ গতিতে।

Leave a Reply to MADHUPARNA ROY Cancel reply

Your email address will not be published. Required fields are marked *