কবিতাঃ অ-প্রেম – অনুপম দাশশর্মা

অ-প্রেম

যাকে তুমি প্রেম বোঝো কবি,  তা বুঝি
শুধু শব্দের মখমল ভূমি?
নগর ডানপাশে রেখে বুকের বামপাশে
 রেখো অন্ধকারের দেয়ালগুলো
ওখানে যে ছাপোষা স্বস্তির এতটুকু নেই
বাসযোগ্য জমি।

হৃদয়ের অনেক ভাষা, রং তার শুধুই
কি গোলাপী?
নীল হয়ে যাওয়া অভাগাদের শুকনো
ঠোঁটে যে শব্দগুচ্ছ এনে দিতে পারে,
আসে চলার পথে সামান্য আহ্লাদ,
তার স্পন্দন প্রতিটি রোমে রোমে খুঁজি।

আত্মসুখের হাতে হাত রাখেনা কোন
আরাধ্য অন্তর্যামী।

8 thoughts on “কবিতাঃ অ-প্রেম – অনুপম দাশশর্মা

  1. খুব ভাল লাগল।”আত্মসুখের হাতে হাত রাখে না কোন আরাধ্য অন্তর্যামী”।

    1. অনেক ধন্যবাদ। খুব খুশি হলাম।

Leave a Reply to Subrata Goswami Cancel reply

Your email address will not be published. Required fields are marked *