কবিতাঃ ফিরে গেছি-শ্রীতমা ত্রিপাঠি

যেইখানে আবেগের জ্বর
ক্ষয়, আপোষ আর কিছু মুদ্রিত অক্ষর
লেখা আছে সমনাম, বিলম্ব ও ভয়
আর লেখা আছে যত- প্রাচীন বিস্ময়
লেখা আছে, লেখা আছে বিষন্ন-
গন্ধ ও স্বাদ
কলম আঁচড়ে আত্ম আলোয় আবাদ
এক লেখা পেরোতেই অপেক্ষা আরেক পাতায়
বাতাসে লিখেছি সব, লিখে গেছি তোমার কবিতায়

“নিজেকে লিখেছো কিছু!”
দেখি, অক্ষর সব ফুরিয়েছে কবেই

হায়!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *