অনিন্দ্য গোস্বামীর কবিতা

এ তো রণভূমি নয়
যে উপস্তিতি মানেই মারমুখী হওয়া
অথবা হার মেনে ঘায়েল পড়ে থাকা।
এ তো তর্কযুদ্ধ নয়,
যে বলতে পারা মানেই আক্রমণ করা
আর প্রতিটি শ্রবণ – পরাভূত হওয়া ।
এ তো রাজতন্ত্র নয়,
যে প্ৰশাসন মানে হুকুম জারি করা
আর জনগণ তার আদেশের দাস।

এ তো বৃষ্টির পর বিকেলের রামধনু,
যেখানে রঙেরা মিলে মিশে বাস করে।
এ তো প্রশস্ত মাঠ, যেখানে প্রতিবার
কাশেদের মাথা হেলেদুলে ঢেউ তোলে।
এ তো – অমলিন শাশ্বত সখ্যতা
ধরণীর জীব ও জড়দের জুড়ে রাখে।
এ তো আমার, তোমার প্রতি রাখা ভরসা
আর তোমার কাছে ভরসার প্রত্যাশা।

হে অবিরাম, তুমি আরেক
অবিরতের শেষ চেয়ে
অস্ত্র তোলো যদি, সে তো
শেষ নয়, সূচনাই শুধু –
এক অনন্ত সমরের, যা
ক্রমাগত অশোভন হয়।

2 thoughts on “অনিন্দ্য গোস্বামীর কবিতা

  1. রণভূমি কবিতার শেষ ছত্রে কবি এক স্বর্গীয় ভূমিতে পাঠককে এনে দাড় করিয়েছে। অসাধারণ।অন্তহীন কবিতাটিও অপূর্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *